১২ মার্চ, ২০২৪ ০৭:৩৩ পিএম

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল সন্ধানীর নতুন কমিটি: সভাপতি প্রসেনজিৎ ও সম্পাদক ইফাত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল সন্ধানীর নতুন কমিটি: সভাপতি প্রসেনজিৎ ও সম্পাদক ইফাত
প্রসেনজিৎ সাহা ও মো. সাদিকুর রহমান ইফাত। বাঁ থেকে

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) ইউনিটের ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে এসএইচএসএমসি ১৫ তম ব্যাচের শিক্ষার্থী প্রসেনজিৎ সাহা ও মো. সাদিকুর রহমান ইফাত। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুল ইসলাম রাফি। 

বৃস্পতিবার (৭ মার্চ) এসএইচএসএমসি সন্ধানীর ২০২২-২৩ সেশনের সভাপতি মোস্তফা আল মিজান ও সাধারণ সম্পাদক তাইয়্যেবা বিনতে রফিক রীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সহ-সভাপতি পদে সাদমান আকন্দ, সহ সাধারণ সম্পাদক পদে মাহতাব হোসেন মাহী, সাংগঠনিক সম্পাদক পদে মিঠুন মোড়ল, অর্থ সম্পাদক পদে সাইদ মোর্শেদ, যুগ্ম অর্থ সম্পাদক পদে প্রদীপ হালদার রজত ও সাদমান সাকিব জাইফ, ছাত্র কল্যাণ সম্পাদক পদে সাকিব আহমেদ, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক উদয় হোসেন তন্ময় ও রবিউল ইসলাম রতন দায়িত্ব পালন করবেন।

এছাড়া রোগী কল্যাণ সম্পাদক পদে অপু দেবনাথ, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক পদে তাসমিম আহমেদ নূর ও গোলাম আযম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসেন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবাশ্বির আল শাহরিয়ার ও মাহি আহমেদ, দপ্তর সম্পাদক পদে আবরার মাহির, যুগ্ম দপ্তর সম্পাদক পদে মশিউর রিফাত মনোনীত হয়েছেন।

কমিটির শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক পদে রাজিব সরদার, যুগ্ম শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান শুভ দাশ, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জিহাদুল হক তায়েব, ড্রাগ ব্যাংক সম্পাদক পদে খালিদ হাসান, যুগ্ম ড্রাগ ব্যাংক সম্পাদক পদে হাসনাত হায়দার, কার্যকরী সদস্য পদে ফারশাদ বিন ফয়সাল,আতিক আব্দুল্লাহ সায়েম ও ইমরান খান দায়িত্ব পালন করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সন্ধানী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক