১৩ মার্চ, ২০২৪ ১২:৪৮ পিএম
বেসরকারি ৭২ রেসিডেন্ট চিকিৎসকের যোগদান গৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সার্জারি অনুষদে মার্চ ২০২৪ শিক্ষাবর্ষে ৭২ বেসরকারি রেসিডেন্ট চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিএসএমএমইউর উপ রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মার্চ ২০২৪ ইং শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে সার্জারি অনুষদ রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ তে নিম্নবর্ণিত বেসরকারি রেসিডেন্টগণের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামে পাশে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’
অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিডিটিং কার্ড/প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
এই বিভাগের সর্বাধিক পঠিত