২১ এপ্রিল, ২০২৪ ০৩:১৬ পিএম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

নিউরো সায়েন্সেস থেকে এভারকেয়ারে ডা. নাজমুল

নিউরো সায়েন্সেস থেকে এভারকেয়ারে ডা. নাজমুল
ডা. নাজমুল হোসাইন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া রংপুর প্রাইম মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ডা. নাজমুল হোসাইনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তাঁকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস (নিন্স) থেকে সেখানে নেওয়া হয়। শারীরিক অবস্থা নাজুক হওয়ায় সেখানে নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়।

এর আগে একই দিন বিকেল নাগাদ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিউরো সায়েন্সেসে আনা হয় ডা. নাজমুলকে।

গত ১২ এপ্রিল নাটোরে মোটর সাইকেল দুর্ঘটনায় বাবাসহ গুরুতর আহত হন ডা. নাজমুল হোসাইন। এতে তাঁর মাথায় ব্যাপক জখম হয়। দুর্ঘটনায় এই চিকিৎসকের মারাত্মক রক্তক্ষরণও হয়।

এর পর থেকে তাঁর ব্রেইন ডেথ পিতা লাইফ সাপোর্টে রয়েছেন।

সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. নাজমুল। সেখানে তাঁর একবার অস্ত্রোপচারও হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নিউরো সায়েন্সেসে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

এর পরিপ্রেক্ষিতে ডা. নাজমুলকে শনিবার (২০ এপ্রিল) বিকেলে নিউরো সায়েন্সেসে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হসপিটালে। সেখানে তাঁর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার লাগবে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত