২১ ডিসেম্বর, ২০২৩ ০৩:০৮ পিএম

বিএসএমএমইউতে জন্মগত ঠোঁট-তালু কাটা রোগীদের ফ্রি অস্ত্রোপচার

বিএসএমএমইউতে জন্মগত ঠোঁট-তালু কাটা রোগীদের ফ্রি অস্ত্রোপচার
বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে এ অস্ত্রোপচার কার্যক্রমের আয়োজন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ শেখ জামাল ৬ষ্ঠ জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে এ অস্ত্রোপচার কার্যক্রমের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে ১৭ ও ১৮ ডিসেম্বর রোগী বাছাই করা হয়। ১৯ ডিসেম্বর বাছাই করা রোগীদের ভর্তি সম্পন্ন করা হয়।

এ সময় বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হলে সাধারণ জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা বেড়ে ওঠে। এ সমস্যা সমাধানের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে বন্ধ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা শিশুদের সেবায় কাজ করছে। জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করছে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. রেজাউর রহমান, ভিসির একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, ভিসির একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত