২১ ডিসেম্বর, ২০২৩ ১১:০৯ এএম

না ফেরার দেশে ডা. আব্দুল লতিফ

না ফেরার দেশে ডা. আব্দুল লতিফ
ডা. মো. আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেছেন ডা. মো. আব্দুল লতিফ। বুধবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে চুয়াডাঙ্গায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি পরিবার পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মো. আব্দুল লতিফ ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। সরকারি চাকরি জীবনে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন তিনি। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও হিসেবে কর্মরত অবস্থায় অবসরে যান ডা. আব্দুল লতিফ।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক সহপাঠী, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

এক শোকবার্তায় ডা. মো. আব্দুল লতিফের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিএমএ।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক