ঢাকা ডেন্টাল কলেজের টিচার্স ডিরেক্টরি উন্মোচন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের টিচার্স ডিরেক্টরি উন্মোচন এবং ফাইনাল বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ নতুন চিকিৎসকদের গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সভাপতিত্বে উন্মোচন ও গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডা. হুমায়ুন কবীর বুলবুল জানান, এবার ঢাকা ইউনির্ভাসিটির অধীনে অনুষ্ঠিত ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থানসহ ১০ জনের ৬ জনই ঢাকা ডেন্টাল কলেজের। এ সাফল্যে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী সকলেই গৌরববোধ করছে।
সাফল্যের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম আর শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী ক্যাম্পাস তৈরি হওয়ায় এমন সাফল্য এসেছে।’
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ প্রদানে ২০১৯ সাল থেকে আমরা ‘প্রিন্সিপাল এওয়ার্ড’ চালু করি। যে সকল শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অনার্স মার্ক এবং প্লেস করেছে তাদের এ পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার আগ্রহও সৃষ্টি হয়েছে।
টির্চাস ডিরেক্টরি উন্মোচনে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘অনেক দিনের প্রত্যাশায় আমরা এমন একটি মাধ্যম খুঁজছিলাম, যার মধ্যে আমাদের সকল শিক্ষকের প্রয়োজনীয় তথ্য থাকে, এক নজরে ওই শিক্ষক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই টিচার্স ডিরেক্টরি বইটির আজ উন্মোচন হলো।’
জানা গেছে, টিচার্স ডিরেক্টরি বইটি হাতে পেয়ে সকল শিক্ষকবৃন্দ এর প্রসংশা করেছেন। বইটির সম্পাদনার দায়িত্ব পালন করেন ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ডা.মোরশেদ আলম তালুকদার। অত্যন্ত নিপুণভাবে কাজটি সম্পন্ন করেছেন তিনি।
গ্রুমিং সেশন পরিচালনা করেন ডা. রাজিবুল হাসান, লেকচারার, অর্থোডন্টিকস এন্ড ডেন্টোফ্রেসিয়াল অর্থোপেডিক্সস। ক্যারিয়ার বিষয়ে অত্যন্ত গুছানো একটি সেশন উপভোগ করেন উপস্থিত সকলেই।
এ আয়োজন শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে, প্রতিনিয়ত এ ধরনের অনুষ্ঠান হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সকলেই।
এএনএম/