বিএসএমএমইউ শিশু কার্ডিওলজি ইউনিটের নতুন প্রকল্প পরিচালক ডা. শাখাওয়াত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলম।
আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নব নিযুক্ত প্রকল্প পরিচালক ডা. মো. শাখাওয়াত আলম।
এ সময় নবনিযুক্ত প্রকল্প পরিচালকে সকালের সঙ্গে মিলেমিশে এবং সবার মতামত নিয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন ভিসি। ডা. মো. শাখাওয়াত আলমও প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্ সবুজ, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, ভিসির একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল ইবনে কবির, শিশু দন্ত বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকির শিকদার, সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান, বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আলম, ইন্টারন্যাল মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ, সার্জারি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. আজিজুর রহমান ও কনজার্ভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান সারোয়ার প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিকল্পনা-১ শাখার উপসচিব নাদিরা হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিএসএমএমইউ'র শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিএসএমএমইউর শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলমকে (এ৩৫৬০২) বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এই পদের বিপরীতে তিনি প্রচলিত সরকারি বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এএইচ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫