বিএসএমএমইউর ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল, সম্পাদক লোকমান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. লোকমান নির্বাচিত হয়েছেন। তাদের প্রাপ্তভোট যথাক্রমে ২৫৫ ও ৫৪৬।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. মোস্তাফিজুর রহমান জুয়েল এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, প্রধান ভোটগ্রহণ কর্মকর্তা অতিরিক্ত রেজিস্ট্রার সালাহউদ্দিন সিদ্দিকী, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তফাদা ও নির্বাচন কমিশনের সদস্য সচিব সঞ্জিত চন্দ্র মল্লিকসহ প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রথমবারের মতো চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিজ নিজ কাজ সঠিকভাবে পালন করার আহ্বান জানান, যাতে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পায়।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি মো. জামাল হোসেন, মো. ইব্রাহীম হোসেন, মো. রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন মোল্লা, মো. রেজাউল আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিছ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র সরকার, মো. আব্দুল বারেক শেখ, মো. শাহ আলম মিয়া, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মোল্লা, দপ্তর সম্পাদক সজল সরকার, সাংস্কৃতিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহীনুর সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মোতাছিম বিল্লাহ, স্বাস্থ্য সম্পাদক মো. আ. সালাম, প্রচার সম্পাদক মো. বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশরাফ আলী, সহ-সম্পাদক আব্দুল মতিন, মো. পিন্টু খান, শাহিনুর আক্তার ও ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম খান জনি।
নির্বাচিত সদস্যরা হলেন- সুজন চন্দ্র দে, মো. আব্দুল মালেক, মো. পারভেজ হোসেন, শেখ লিয়াকত আলী, মো. আমিরুল ইসলাম, মো. আতাউর রহমান, মো. হাছিবুর রহমান, মো. ছবেদ আলী মোল্লা ও মো. জাহাঙ্গীর আলম।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫