২৫ জুলাই, ২০২২ ১২:০১ পিএম

কোটালীপাড়ায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

কোটালীপাড়ায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল
ভুয়া চিকিৎসক প্রিন্স মৈত্র। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে কোটালীপাড়ায় প্রিন্স মৈত্র নামে একজনকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল দেওয়া হয়েছে।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় তাকে এ দণ্ড ও জরিমানা করা হয়।

সূত্রে জানা গেছে, উপজেলার ভাংগারহাটে শান্তিলতা ক্লিনিকে চিকিৎসার নামে দীর্ঘ দিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল প্রিন্স মৈত্র। বিষয়টি জানাজানি হলে রোববার (২৪ জুলাই) তাকে হাতে-নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র প্রতিনিধিরা।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের জেলসহ ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। সেই সঙ্গে শান্তিলতা ক্লিনিকের মালিক দিলীপ বিশ্বাসকে করা হয় ৫ হাজার টাকা জরিমানা। 

অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ইউএইচএফপিও ডা. নন্দা সেনগুপ্ত।

তিনি বলেন, ‘এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে প্রিন্স মৈত্র দীর্ঘদিন ধরে শান্তিলতা ক্লিনিকে রোগী দেখছেন। আমরা খবর পেয়ে ওখানে অভিযান চালাই। অভিযানের সময়ে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং তিনি এমবিবিএস পাস চিকিৎসক নন বলে স্বীকার করেছেন। তাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ ভুয়া চিকিৎসক প্রিন্স মৈত্রকে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।’

প্রিন্স মৈত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রামের পঙ্কজ মৈত্রের ছেলে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভুয়া চিকিৎসক
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক