চীনের কাছে বিক্রি হওয়ার মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের
মেডিভয়েস ডেস্ক: নিরপেক্ষতা প্রশ্নে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধানকে চীন কিনে নিয়েছে’ -মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর করা এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।
শুক্রবার (২৪ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হু’র এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে একে ‘মিথ্যা’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন তিনি।
গেব্রিয়াসিস বলেন, ‘এ অভিযোগ অসত্য ও অগ্রহণযোগ্য। এ অভিযোগের কোনও ভিত্তি নেই।’
তিনি বলেন, ‘আমাদের এই পুরো সংস্থা একটি দিকেই মনোনিবেশ করেছে, আর তা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। এসব মন্তব্য করে ডব্লিউএইচও-কে এর থেকে বিচ্যুত করা যাবে না। গোটা আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ হারাক তাও আমরা চাই না’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মনে করেন, মহামারির রাজনীতিকরণ হলো বর্তমান সংকটের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। রাজনীতি ও বিভাজনের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোভিড-১৯ কোনও সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না। তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টিনে রাখা উচিত।’
এর আগে, গত মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিসকে চীন কিনে নিয়েছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিন যুক্তরাজ্য সফরকালে দেশটির এমপিদের সঙ্গে এক বৈঠকে পম্পেও বলেন, ‘হু প্রধান চীনের কাছে বিক্রি হয়ে গেছেন এবং এর ফলেই যুক্তরাজ্যে করোনাভাইরাসে এত মানুষের মৃত্যু হয়েছে।’
পম্পে ছাড়াও গত কয়েক মাস ধরে করোনাভাইরাস প্রশ্নে অনবরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের শিকার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওকে ‘চীনঘেঁষা’ ও ‘চীনের পুতুল’ বলে উল্লেখ করে আসছেন তিনি। করোনা মহামারি শুরুর পর থেকেই কোভিড-১৯ কে চীনা ভাইরাস নামে ডাকছেন ট্রাম্প।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা