১৮ জুন, ২০২৫ ১০:৪০ এএম

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১৮

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১৮
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানিয়েছে।

তথ্য অনুযায়ী, গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮ জন শনাক্ত হওয়ায় একদিনে পরীক্ষার বিপরীত আক্রান্তের হার ছয় শতাংশ। প্রায় দেড় বছর পর গত ৫ জুন দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু নতুন করে উদ্বেগের সৃষ্টি করে। এরপর গত শুক্রবার দুই জন, রোববার একজন এবং গতকাল আরো দুই জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া দুইজন রোগী ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা। এদের একজন একটি বেসরকারি হাসপাতালে এবং অপরজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থার মারা গেছেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ এবং অপর জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। আর মোট মারা গেছেন ২৯ হাজার ৫০৬ জন করোনা রোগী। ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনার নতুন উপধরন ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশে করোনার বিস্তার ঠেকাতে গত বুধবার সতর্কতামূলক ১১ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছর সাত হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মারা যায় ২০২১ সালে, ২০ হাজার ৫১৩ জন। ২০২২ সালে এক হাজার ৩৬৮ এবং ২০২৩ সালে ৩৭ জন মারা যায়। ২০২৪ সালে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক