০৮ জুলাই, ২০২৫ ০৯:১৬ পিএম

২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৮

২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৮
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া একজন পুরুষ। একই সময়ে নতুন করে আরও আটজনের শরীরে শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় মোট আটজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার তিন দশমিক চার দুই শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬৫১ জনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক