ভারতে নতুন করে করোনা ভাইরাসের হানা, দুই জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ভারতে নতুন করে ছড়াচ্ছে প্রাণঘাতি করোনা ভাইরাস। এই ভাইরাসে দেশটির অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত আটজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং দুইজনের মৃত্যু হয়েছে। এরপরই রাজ্যজুড়ে নজরদারি জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ। প্রতিবেশি ওড়িশা রাজ্য সরকারও এ মৃত্যুর ঘটনায় সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ সংক্রমণ বৃদ্ধি মূলত স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ।
অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপ্পা জেলায় জ্বর ও কাশির মতো উপসর্গ নিয়ে ৫২ বছর বয়সি এক ব্যক্তি এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ বছর বয়সি আরেক ব্যক্তি মারা যান। এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তর থেকে সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে র্যাপিড রেসপন্স টিম মোতায়েন করেছে এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।
ভারতের হায়দরাবাদের যশোদা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান ড. দিলীপ গুড়ে বলেন, ‘কাদাপ্পা এলাকায় যে দুইজনের মৃত্যু হয়েছে, তারা দুজনেই ডায়াবেটিস, লিভার বা কিডনিজনিত জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাই এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের এই পরিস্থিতির কারণে ওড়িশা সরকার সীমান্তবর্তী দক্ষিণ জেলাগুলোয় (মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি, গঞ্জাম এবং নবরঙ্গপুর) নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে। ওড়িশায় এখন পর্যন্ত কোনো পজিটিভ কেস পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্ধ্র সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে।
এইউ/
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ