১৫ জুলাই, ২০২৬ ০৩:৩৭ পিএম

সিভিল সার্জন হিসেবে পদায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার ১৯ জুলাই

সিভিল সার্জন হিসেবে পদায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার ১৯ জুলাই
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সিভিল সার্জন পদে পদায়নের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা (ফিটলিস্ট) প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই ।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সিভিল সার্জন পদে পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে আগামী ১৯ জুলাই সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে (ভবন-৩, কক্ষ-৩৩২, চতুর্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, নোটিশের সঙ্গে সংযুক্ত তালিকাভুক্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

►নোটিশ দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত