১৫ জুলাই, ২০২৬ ০৪:১৫ পিএম

জয়পুরহাট জেনারেল হাসপাতাল ৪০০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন

জয়পুরহাট জেনারেল হাসপাতাল ৪০০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণে প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ১৫০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।

►চিঠি দেখতে ক্লিক করুন

এমআর/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক