২৪ জুলাই, ২০২০ ০২:৩৫ পিএম

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮৩৬ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৯১ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় দুই হাজার ৫৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৮৩৬ জন। 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ সময়ে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২০ হাজার ৯৭৮ জনে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৮৩৬ জন। সুস্থ হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৭৮ জন।  

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার মানুষ। মৃতের সংখ্যা ছয় লাখ ৩৬ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৬ লাখ মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক