১৮ জুলাই, ২০২০ ০১:৪২ পিএম

‘স্বাস্থ্য কোনো বিলাসবহুল জিনিস নয়, করোনা আমাদের শিখিয়েছে’

‘স্বাস্থ্য কোনো বিলাসবহুল জিনিস নয়, করোনা আমাদের শিখিয়েছে’

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ভবিষ্যতের যেকোনো সংকট ভালোভাবে মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।

তিনি বলেন, ‘এ মহামারি আমাদের শিখিয়ে দিচ্ছে যে স্বাস্থ্য কোনো বিলাসবহুল জিনিস নয়। এটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।’

গতকাল শুক্রবার (১৮ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন ডব্লিউএইচও মহাপরিচালক।

টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘মহামারি রোধ করার জন্য যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা দীর্ঘস্থায়ী জরুরি পরিস্থিতিতে বিশ্বের প্রায় ২২ কোটি মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

‘বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখনো বছরের পর বছর সংঘাত এবং অন্যান্য মানবিক সংকটে বিপর্যস্ত। কোভিড-১৯ এ সংকটগুলোকে আরো অনেক বাড়িয়ে তুলেছে,’ যোগ করেন ডব্লিউএইচওর মহাপরিচালক।

তিনি আরো বলেন, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ মহামারির কারণে চিরাচরিত জীবন ব্যবস্থা, শিক্ষা, ভ্রমণ, কৃষিসহ আরো অনেক বিষয় ব্যাহত হচ্ছে।

এদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪১ লাখ ৯৫ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬৫ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৩৭ লক্ষাধিক আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৪২ হাজারের অধিক প্রাণ হারিয়েছেন। দেশটিতে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। এরপরই আছে ব্রাজিল। ৭৭ হাজারের অধিক মৃত্যু নিয়ে ল্যাটিন আমেরিকার দেশটির অবস্থান দ্বিতীয়। ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার এবং মারা গেছে ৫ হাজার ৫৫৫ জন।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও