করোনার জাদুকরি সমাধান নাও মিলতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিকে বিশ শতকের সবচেয়ে বড় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা বলে অভিহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিইয়েসুস। তিনি বলেন, এ ভাইরাস মোকাবিলায় একটি ভ্যাকসিন তৈরির জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টা একটি নজিরবিহীন প্রয়াস।
আজ সোমবার (৩ আগস্ট) জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক।
রয়টার্সের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ কোটি ৮১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং ৬ লাখ ৮৮ হাজারের বেশি মারা গেছেন। কিছু দেশে চালানো তাদের ওই পরিসংখ্যানে দেখা গেছে, সেসব দেশ করোনার ভয়াবহ পরিস্থিতি কেটে উঠছে বলে মনে হলেও বর্তমানে দেশগুলোতে এই ভাইরাসের পুনরুত্থান দেখা গেছে।
সংবাদ সম্মেলনে টেড্রোস আধানম গেব্রিইয়েসুস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশে মাস্ক পরা, সামাজিক দূরত্ব পালন, হাত ধোয়া এবং পরীক্ষার মতো স্বাস্থ্য ব্যবস্থাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, ‘জনগণ এবং সরকারগুলোর কাছে আমাদের পরিষ্কার বার্তা হলো, সবাই এগুলো মেনে চলুন। বিশ্বজুড়ে মাস্ক পরিধানকে সংহতির প্রতীক করে তোলা উচিত।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, ‘বেশ কয়েকটি ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। আমরা বেশ কয়েকটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার আশা করছি; যা মানুষকে সংক্রমণ থেকে রক্ষায় সহায়তা করতে পারে। এখনো কোনও সহজ ও জাদুকরী সমাধান নেই এবং ওই মুহূর্তটি নাও আসতে পারে।’
টেড্রোস আধানম বলেন, বিশ শতকের সবচেয়ে বড় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হলো করোনাভাইরাস। এ ভাইরাস মোকাবিলায় একটি ভ্যাকসিনের জন্য আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে, তা ঐতিহাসিক।
তিনি আরও বলেন, ‘অনেক ভ্যাকসিন পরীক্ষাধীন। বেশ কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে পৌঁছেছে এবং আশা সেখানেই। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা ভ্যাকসিন পাবো। তবে যে গতিতে ভ্যাকসিন পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান।’
এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলেন, ভারত ও ব্রাজিলসহ যেসব দেশে করোনার তীব্র সংক্রমণের হার রয়েছে, তাদের বড় ধরনের লড়াইয়ের প্রয়োজন। এখান থেকে বেরিয়ে আসার পথ অনেক দীর্ঘ এবং এজন্য টেকসই প্রতিশ্রুতি দরকার।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’