১৮ জুলাই, ২০২০ ১১:৫৮ এএম

করোনায় অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরীর মৃত্যু

করোনায় অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরীর মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮.৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। এ তথ্য নিশ্চিত করেছেন ডা. আবুল হোসেন খান চৌধুরীর ভাগ্নে ডা. ইশতিয়াক হোসেন।

তিনি জানান, গত দুই সপ্তাহ আগে ওনার করোনা পজেটিভ আসে। পরে স্কয়ার হাসপাতালে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ পরীক্ষায় আবার করোনা নেগেটিভ আসে এবং এর দুই দিন পরই তিনি মারা যান। আজ বাদ আসর বনানী জামে মসজিদে জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-২৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মতে ছিলেন।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক