১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:৫৭ পিএম

মৃগীরোগ নিয়ে আতঙ্ক নয়, সচেতন হতে হবে: বিএসএমএমইউ ভিসি

মৃগীরোগ নিয়ে আতঙ্ক নয়, সচেতন হতে হবে: বিএসএমএমইউ ভিসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আন্তর্জাতিক মৃগীরোগ দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের আয়োজনে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য জনসচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, মৃগীরোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। মৃগীরোগের উন্নত চিকিৎসা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। চিকিৎসার মাধ্যমে মৃগীরোগ নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থ থাকা সম্ভব।

এ সময় বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বাহাদুর আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত