০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:১৪ এএম
বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার

বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন ব্যানার টানিয়ে দিয়েছেন ছাত্ররা। আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রদের টানানো এসব ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার মেডিভয়েসকে বলেন, ‘অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব সকালে মেডিভয়েসকে বলেন, ‘নতুন নামের ব্যানার আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান আছে। আগামী ২-৩ দিন কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক কোনো সিদ্ধান্ত আসবে।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত