২৮ জানুয়ারী, ২০২৫ ১১:৫৭ এএম

চার নাসিং কর্মকর্তাকে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি

চার নাসিং কর্মকর্তাকে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি
ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চার নাসিং কর্মকর্তাকে বদলি বা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান।

এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত ৯ম গ্রেডের নাসিং কর্মকর্তাদেরকে তাদের নামের বিপরীতে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

বদলি ও পদায়ন হওয়া নাসিং কর্মকর্তারা হলেন, সিলেট নার্সিং কলেজের প্রভাষক (৯ম গ্রেড) প্রীতি কনা দেকে হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে ডিসট্রিক্ট পাবলিক হেলথ নার্স (৯ম গ্রেড), খুলনা নার্সিং কলেজের প্রভাষক (৯ম গ্রেড) সাবিহা বেগমকে ফরিদপুরে (নিজ বেতনে) সিভিল সার্জনের কার্যালয়ে ডিসট্রিক্ট পাবলিক হেলথ নার্স (৯ম গ্রেড) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা সিভিল সার্জনের কার্যালয়ে ডিসট্রিক্ট পাবলিক হেলথ নার্স (৯ম গ্রেড) বিথীকা রানী বিশ্বাস ও শরীয়তপুর  সিভিল সার্জনের কার্যালয়ে ডিসট্রিক্ট পাবলিক হেলথ নার্স (৯ম গ্রেড) সাবিত্রী সমদ্দারকে ঢাকায় (নিজবেতনে) কলেজ অব নাসিংয়ের প্রভাষক (৯ম গ্রেড) হিসেবে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’

►আদেশটি দেখতে ক্লিক করুন 

এমআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
  এই বিভাগের সর্বাধিক পঠিত