২২ মে, ২০২৪ ১১:৩৩ এএম

অধ্যাপক রুবীনাকে ফের মুগদা মেডিকেলে পদায়ন

অধ্যাপক রুবীনাকে ফের মুগদা মেডিকেলে পদায়ন
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনকে রাজধানীর মুগদা মেডিকেলে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৫ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ডা. রুবীনা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৬ মে ২০২৪ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ২৭ মে ২০২৪ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ট রিলিজ) বলে গণ্য হবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।

শহীদ তাজউদ্দিন মেডিকেলে পদায়ন হওয়ার আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। এর আগেও তিনি মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক