২২ মে, ২০২৪ ০৯:৫১ এএম

বিএসএমএমইউ জার্নালের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

বিএসএমএমইউ জার্নালের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ
বিএসএমএমইউ জার্নালের বিশ্ব স্বীকৃতিতে ক্যাম্পাসে আনন্দের বন্যা।

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক জার্নাল ‘স্কোপাস’র স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জার্নাল। স্কোপাস ইনডেক্সে এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএসএমএমইউ জার্নালের বিশ্ব স্বীকৃতি মিলল। নেদারল্যান্ডের এলসেভিয়ার প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত স্কোপাস স্বাস্থ্য, ভৌত, সামাজিক ও জীব বিজ্ঞানের একটি জার্নাল।

মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয় থেকে এই স্কীকৃতির খবর জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানায়, গত ১৯ মে বিএসএমএমইউ জার্নাল স্কোপাস ইনডেক্সের স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক স্কোপাস স্বতন্ত্র রিভিউ কমিটি ১৪টি মানদণ্ডের ওপর ভিত্তি করে বিএসএমএমইউ জার্নাল পর্যালোচনা করেছে এবং অনুমোদন দিয়েছে। এই মানদণ্ডগুলোর মধ্যে অন্যতম হলো প্রকাশিত পেপারের মান, পেপারের বৈচিত্র্যতা, সম্পাদকীয় বোর্ড মেম্বারদের আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈচিত্র্যতা, নিরপেক্ষ ও দায়িত্বশীল রিভিউ প্রক্রিয়া এবং প্রকাশিত ম্যানুস্ক্রিপ্টের সাইটেশন ইত্যাদি।

ভিসির কার্যালয়ে বিএসএমএমইউ জার্নালের সম্পাদনা বোর্ডের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে এই অর্জনে জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য ও জার্নাল অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিএসএমএমইউ ভিসি ও বিএসএমএমইউ জার্নালের মুখ্য সম্পাদক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। ধারাবাহিক সহযোগিতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান। একইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এ সময় জর্নাল বোর্ডের সদস্যরা ভিসিকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ভিসি বলেন, প্রধানমন্ত্রীর গবেষণাসহ এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তার আগ্রহ, গুরুত্ব ও অব্যাহত উৎসাহ প্রদান ও সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। এই স্বীকৃতি শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের বিশ্বমানের গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে ও চিকিৎসা সেবা প্রদানে বড় ধরণের অবদান রাখবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) ও বিএসএমএমইউ জার্নালের অতিরিক্ত মুখ্য সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিএসএমএমইউ জার্নালে দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা কর্ম নিয়মিত প্রকাশিত হচ্ছে। বিএসএমএমইউ জার্নাল স্কোপাসের স্বীকৃতি লাভ করায় তরুণ চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবিষ্যত রেসিডেন্ট ছাত্রছাত্রীসহ শিক্ষকদেরকে তাদের চিকিৎসাসেবা, অধ্যায়ন ও অধ্যাপনা ও গবেষণায় বেশি করে মনোনিবেশ ও আত্মনিয়োগে ব্যাপকভাবে উৎসাহিত করবে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, স্কোপাস জার্নালে এখন পর্যন্ত সারাবিশ্বের ২ লাখের বেশি গবেষক স্থান পেয়েছেন, যার মধ্যে ১৭৭ জন গবেষক বাংলাদেশি। এই র‌্যাংকিংয়ের স্কোপাস ইন্ডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরা হয়।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক