১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:২১ পিএম

তিন মেডিকেলের চার চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন

তিন মেডিকেলের চার চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের দুইজনসহ তিন মেডিকেলের চার চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে তিনজনকে পদায়ন করা হয়েছে ঢাকার দুইটি প্রতিষ্ঠানে। আরেকজনকে চট্টগ্রামে।

আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

বদলিকৃত চিকিৎসকদের মধ্যে দুইজনই গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের। অপর দুইজনের একজন নীলফামারী মেডিকেল কলেজ ও আরেকজন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের।

এর মধ্যে সায়েরা খাতুন মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া আল আজিজকে ঢাকা মেডিকেল কলেজে এবং নন-ইনভেসিভ কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. বন্দে আলীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বদলি করা হয়েছে।

অন্যদিকে নীলফামারী মেডিকেলের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমদ সামি-আল-হাসানকে ঢাকা মেডিকেল কলেজ এবং এম আব্দুর রহিম মেডিকেলের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন ঢালীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরো বলা হয়, বদলি বা পদায়নকৃত চিকিৎসকরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৭ সেপ্টেম্বর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এ ছাড়া কর্মস্থলে যোগদানে ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপন দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত