১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৫১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থান

মমেকে ১৩ চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত

মমেকে ১৩ চিকিৎসকের ইন্টার্নশিপ স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি প্রদানসহ নানা অভিযোগে ১৩ জনের ইন্টার্ন প্রশিক্ষণ সাময়িক স্থগিত করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এই তথ্য জানিয়েছে হাসপাতাল প্রশাসন।

এতে হাসপাতালের পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস এবং উপ-পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ডা. মো. জাকিউল ইসলাম সই করেছেন।

ইন্টার্ন প্রশিক্ষণ স্থগিত হওয়া চিকিৎসকরা হলেন, ম-৫৪ ব্যাচের প্রতীক বিশ্বাস, লতিফুল কবির কৌশিক, সুনীতি কুমার, শামীম রেজা, নাইমুর রশীদ, মেহেদী হাসান রোমান, এটিবি রুবেল, ম-৫৫ ব্যাচের ফায়াদুর রহমান আকাশ, কামরুল হাসান, আবু রায়হান, সাখাওয়াত হোসেন সিফাত, অর্নব কুন্তু ও কাশফি তাবরিজ।

অফিস আদেশে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদেরকে হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক বাণিজ্য ও মাদক সেবন ইত্যাদি অপরাধে নিম্নলিখিত ইন্টার্ণ চিকিৎসকগণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির এক জরুরী সভায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইন্টার্ন প্রশিক্ষণ সাময়িক স্থগিত করা হল।’

এতে আরও বলা হয়, ‘অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকগণ হাসপাতালের ডিসিপ্লিনারী কমিটির নিকট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত এবং সরাসরি উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।’

অফিস আদেশ দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত