০৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৫৪ পিএম

মমেক হাসপাতালে স্ট্রোক ইউনিট উদ্বোধন

মমেক হাসপাতালে স্ট্রোক ইউনিট উদ্বোধন
সেন্টার থেকে বৃহত্তর ময়মনসিংহের স্ট্রোকের রোগীরা উন্নতমানের সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্ট্রোক ইউনিটের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. গোলাম ফেরদৌস ১৮ শয্যার নতুন স্ট্রোক সেন্টারটির উদ্বোধন করেন।

এই ইউনিট থেকে বৃহত্তর ময়মনসিংহের স্ট্রোকের রোগীরা উন্নতমানের সেবা পাবেন বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বলেন, আইভি থ্রম্বোলাইসিসসহ সকল আধুনিক চিকিৎসা সম্বলিত স্ট্রোক ইউনিট উদ্বোধন মমেকের জন্য একটি মাইলফলক। 

হাসপাতালের পরিচালক বলেন, ‘চিকিৎসক সমাজ অনেক কিছু থেকে বঞ্চিত। কিন্তু আমরা চিন্তা করি, রোগীদের কী কী সুবিধা দিতে পারি। এ মানসিকতা মহান হৃদয়ের পরিচয় বহন করে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭-৮ মাসের প্রশিক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওখানে স্বাস্থ্যসেবার একটি পরিবেশ দেখেছি, আবার এখানেও আরেকটি পরিবেশ দেখছি। রংপুর মেডিকেলে পড়াশোনা করেছি, সেখানেও একটি পরিবেশ দেখেছি। আমি বারবার বলেছি, ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিবেশ খানিকটা ভিন্ন। এখানে রোগীদেরকে সেবা দেওয়ার বিষয়ে সবার মধ্যে একটা ব্যাকুলতা কাজ করে। এ ব্যাপারে সবার একটি উচ্চমানসিকতা রয়েছে।’

অনুষ্ঠানে নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য বলেন, ‘আমরা রোগীদের জন্য অনেক কাজ করি। এখানে বহির্বিভাগে মেডিকেল অফিসার পদ নেই, আরপি পদ নেই, তারপরও ছয় দিন বহির্বিভাগে স্বাস্থ্যসেবা এবং সপ্তাহে চার দিন স্পেশালাইজড সেবা দিচ্ছি। বহির্বিভাগে সহকারী অধ্যাপকগণ প্রতিদিন রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন। বহির্বিভাগে কোনো নন-স্পেশালিস্ট চিকিৎসক নেই।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত