মমেকে ইন্টার্নশিপ স্থগিতসহ ১৩ চিকিৎসকের বিভিন্ন মেয়াদে সাজা
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও চিকিৎসকদের হুমকি-ধমকিসহ বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ১৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। প্রত্যেককে হোস্টেলে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি ১১ জনের বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস এক অফিস আদেশে এসব তথ্য জানান।
অফিস আদেশ অনুযায়ী, চারজনকে দুই বছর, ছয় জনকে এক বছর এবং একজনকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপ স্থগিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদেরকে হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক বাণিজ্য ও মাদক সেবন ইত্যাদি অপরাধে এসব শাস্তি দেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে অফিস আদেশে।
এনএআর/
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
-
২১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪ জানুয়ারী, ২০২৪
-
২৯ অক্টোবর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১২ জুলাই, ২০২৩
মানবিক চিকিৎসক মহসীনের অভানীয় সাফল্য
মমেকে ১ দিনে সাত রোগীসহ ১০৭ জনের এনজিওপ্লাস্টি
-
০৬ নভেম্বর, ২০২২
-
৩১ অক্টোবর, ২০২২
-
৩০ জানুয়ারী, ২০২২