গণঅভ্যুত্থানে পুলিশ-আ.লীগের হামলায় ১৪২৩ শহিদ, আহত ২২ হাজার
মেডিভয়েস রিপোর্ট: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১৪২৩ জন শহিদ হয়েছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম। এ ছাড়া হাসিনা সরকারের পুলিশ ও দলীয় ক্যাডারদের হামলায় আরও ২২ হাজার মানুষ আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তরিকুল ইসলাম।
তিনি বলেন, জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩ জন। তবে এই সংখ্যাটা কম-বেশি হতে পারে। আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করতে সক্ষম হবো।
তরিকুল ইসলাম আরও বলেন, আহদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে। তবে এর সঙ্গে সংযোজন-বিয়োজন হবে।
তিনি জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা ৫৮৭ জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। তাদের মধ্যে ৯২ জন দুই চোখেই গুলি খেয়েছেন বা দুই চোখই নষ্ট হয়ে গেছে।
এনএআর/