১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪২ পিএম

শান্তি সমাবেশের ডা. ফজলে রাব্বিকে স্বাস্থ্য প্রশাসন থেকে সরালো মন্ত্রণালয়

শান্তি সমাবেশের ডা. ফজলে রাব্বিকে স্বাস্থ্য প্রশাসন থেকে সরালো মন্ত্রণালয়
৩ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সামনের সারিতে ছিলেন ডা. শেখ ফজলে রাব্বি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শান্তি সমাবেশ সংগঠিত করা ডা. ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদ থেকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাকে এখনও কোনো জায়গায় পদায়ন করা হয়নি।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ ফজলে রাব্বিকে পার-২ শাখায় ন্যস্ত করা হলো।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে স্বাস্থ্য প্রশাসনের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। একই দিন আরও ছয় চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

ডা. ফজলে রাব্বির বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ৩ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি সমাবেশে নেতৃত্ব দেন হাসপাতালটির পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

এ বিষয়ে জানতে চাইলে ওই সময়ে ডা. শেখ ফজলে রাব্বি মেডিভয়েসকে বলেন, ‘আমি কুমিল্লা মেডিকেলের পরিচালক ছিলাম, সে হিসেবে পদের কারণে আমাদের ওখানে যেতে হয়েছিল। এখানে কেউ খুশিতে গেছে, কাউকে আবার অখুশিতে যেতে হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের অতীতে এমন কোনো কার্যকলাপ নেই, ছাত্রদের কাজে বাধা দেওয়া বা হুমকি-ধমকি দেওয়া এমন কিছু নেই। কিন্তু পদের কারণে যেতে হয়েছে। ছাত্র বা ছাত্রজনতার আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। সব সময় নিরপেক্ষভাবে কাজ করেছি।’

প্রজ্ঞাপন দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত