১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪৪ পিএম
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬৫
ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮৩ জন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৪ জনে। এ ছাড়া ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০২ জনের।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৭৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনায় ৪২ জন, ময়মনসিংহে ২২ জন ও বরিশালে ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
১৫ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত