১৯ মে, ২০২৬ ০৪:৪৭ পিএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাত ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাত ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন করে বদলি ও পদায়ন করা হয়েছে করেছে। আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ নতুন পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মতিউর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে বদলি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকায় পরিচালক (পরিকল্পনা) পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তিনি পরিচালক (অর্থ) পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (নিরীক্ষা) মাহফুজা খানমকে পরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি পরিচালক (নিরীক্ষা) পদেও অতিরিক্ত দায়িত্বে থাকবেন।

সাবিনা পারভীন, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁকে ভারপ্রাপ্ত পরিচালক (এমআইএস) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ১ জুন ২০২৬ থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়া মো. আব্দুর রাজ্জাককে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে বদলি করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবদুল লতিফ মোল্লাকে সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাযহারুল হক চৌধুরীকে ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মীর সাজেদুর রহমানকে টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (পরিবার পরিকল্পনা) পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এসব বদলি ও পদায়ন প্রশাসনিক ধারাবাহিকতা ও জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত