২৮ জানুয়ারী, ২০২৫ ১২:৫৫ পিএম

সেপ্টেম্বরে আসছে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা

সেপ্টেম্বরে আসছে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাশিয়া দীর্ঘদিন আগে ঘোষণা দিয়েছিল ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এমন একটি টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে তারা। সম্প্রতি নতুন ঘোষণা  দিয়েছে দেশটি, ক্যান্সার প্রতিরোধের টিকা সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী সেপ্টেম্বরেই রুশ জনগণের মাঝে বিনামূল্যে এ টিকা বিতরণ করা হবে।

দেশটির বেতার সংবাদমাধ্যম রেডিও রাশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন এ তথ্য জানান। তথ্য অনুযায়ী, এ টিকা বাজারে এলে তা হবে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, নতুন এ টিকাটি প্রস্তুতে সর্বাধুনিক মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে।

আশা করছি চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারবযোগ করেন তিনি।

রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা কেন্দ্র দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক প্রফেসর আলেক্সান্দার লিওনিদোভিচ গিন্টসবার্গ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে প্রথমে শনাক্ত ও পরে ধ্বংস করে।

ক্যান্সারের সাধারণত তিনটি স্তর থাকেপ্রাথমিক, মধ্যম ও চূড়ান্ত। প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর; তবে মধ্যস্তরের ক্যান্সার রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছেন গিন্টসবার্গ।

রাশিয়ার বেশ কয়েকটি প্রথম সারির ক্যান্সার গবেষণাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গামালিয়া রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে। ট্রায়ালের ফল পর্যালোচনা করে জানা গেছে, টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যান্সারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক। এর আগে চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম টিকা তৈরির করার কাজ শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি আমরা।’

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটিতে ক্যান্সার রোগীর সংখ্যা ৪০ লাখ এবং প্রতি বছর দেশটিতে ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ছয় লাখ ২৫ হাজার রোগী।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ক্যান্সার
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও