২৮ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৬ পিএম

ওসমানী মেডিকেল কলেজ এনডিএফের পরিচিতি সভা

ওসমানী মেডিকেল কলেজ এনডিএফের পরিচিতি সভা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ব্যাপক উৎসবমুখর পরিবেশে কলেজের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

শিশু বিশেষজ্ঞ ডা. মো. সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা এনডিএফ সভাপতি ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. খালেদ মাহমুদ।

সভায় এনডিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদ হোসেন ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ চৌধুরী দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় সিনিয়র শিক্ষক ও মিডলেভেলসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল ডক্টরস ফোরাম
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত