আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
মেডিভয়েস রিপোর্ট: আজ বায়ুদূষণে ২৯৫ স্কোর নিয়ে শীর্ষস্থানে নাম লেখালো ঢাকা। এদিন রাজধানীর বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫ এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি রয়েছে। বিশেষ করে শীতের মৌসুমে ধুলা, যানজট এবং শিল্প-কারখানার দূষণের কারণে ঢাকার বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (একিউআই) তথ্যানুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে অবস্থান করছিল রাজধানী ঢাকা।
এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ২৯৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছিল ঢাকা। ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে করছে পাকিস্তানের রাজধানী লাহোর। তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ২০৩ স্কোর নিয়ে।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে।
এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
টিআই/এনএআর/
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১০ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১১ ডিসেম্বর, ২০২৪
-
০৬ ডিসেম্বর, ২০২৪
-
১৫ নভেম্বর, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
বিশ্ব ফুসফুস দিবস
সুস্থ ফুসফুসের জন্য চাই নির্মল বায়ু