পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বায়ুদূষণ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
মেডিভয়েস ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবে শিশুদের সুরক্ষা ও বায়ুদূষণ রোধে বেশ কয়েকটি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ এবং অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
বুধবার (৬ নভেম্বর) কাভার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি পাঞ্জাব প্রদেশে বসবাস করে। এর আগে প্রদেশের রাজধানীর লাহোরের প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ, চলাচল সীমিত এবং কিছু বারবিকিউ রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব জানান, বাতাসের গতিবিধি ও এয়ার কোয়ালিটি সূচক বিশ্লেষণ করে, আমরা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, পাঞ্জাবে বুধবার সকালে দূষণের মাত্রা ১ হাজার ১০০ অতিক্রম করেছে। আমি নাগরিকদের কাছে অনুরোধ করছি, ঘর থেকে বের হবেন না।
এদিকে বায়ু দূষণে লাহোরের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে এবং কর্তৃপক্ষ সম্পূর্ণ লকডাউনের সতর্কবার্তা দিয়েছে যদি নাগরিকরা মাস্ক পরিধান ও অন্যান্য দিকনির্দেশনা না মানেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ মানুষ কাশি কিংবা চোখ জ্বালাপোড়ার অভিযোগ করছেন।
পাঞ্জাব পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সালমান কাজমি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, এক সপ্তাহে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত লক্ষাধিক রোগীকে হাসপাতালে ও ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে বায়ুদূষণ মোকাবিলায় পাঞ্জাবে একটি ‘স্মগ ওয়ার রুম’ চালু করা হয়েছে, যেখানে প্রতিদিন দুটি সেশনের মাধ্যমে ডেটা ও পূর্বাভাস বিশ্লেষণ করে দূষণ কমানোর জন্য পদক্ষেপ জানানো হবে এবং পরামর্শ দেওয়া হবে।
এছাড়া পাকিস্তান সরকার কৃত্রিম বৃষ্টির ঝরানোর মাধ্যমেও দূষণ কমানোর পরিকল্পনাও করছে।
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১০ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১১ ডিসেম্বর, ২০২৪
-
০৬ ডিসেম্বর, ২০২৪
-
১৫ নভেম্বর, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
বিশ্ব ফুসফুস দিবস
সুস্থ ফুসফুসের জন্য চাই নির্মল বায়ু