বেসরকারি মেডিকেল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ
মেডিভয়েস রিপোর্ট: দেশের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের বিডিএস কোর্সের ২০২৪-২৪ সেশনের ভর্তি ফি, টিউশন ফি ও ইন্টার্ন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১৪১.০৬.০০২.২৩.৭৫ এবং ২৮.১২.২০২৪ তারিখের ৫৯.০০.০০০০.১৪০.৩৩.০২৯.২২.৬৭৯ সংখ্যক স্মারকের সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি মেডিকেল কলেজ এর এমবিবিএস কোর্সের এবং ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এর বিডিএস কোর্সের জন্য নির্ধারিত ফি সমূহ নিম্নরুপ।
১. এমবিবিএস ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা।
২. বিডিএস ভর্তি ফি ১১ লাখ টাকা।
৩. ইন্টার্নশিপ ফি ১ লাখ ৮০ হাজার টাকা।
৪. টিউশন ফি প্রতিমাসে ১০ হাজার টাকা।
-
২৯ অগাস্ট, ২০২৫
রম্যগল্প
পরীক্ষা কক্ষে একদিন
-
১৬ জুলাই, ২০২৫
অর্থ বিভাগের সম্মতি
বেতনের ৫০% প্রণোদনা পাচ্ছেন মৌলিক বিষয়ের শিক্ষকরা, চলতি অর্থ বছরেই কার্যকর
-
২১ মার্চ, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
০৯ ডিসেম্বর, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪
-
২৭ অক্টোবর, ২০২৪
-
২৯ মে, ২০২৪