০৬ নভেম্বর, ২০২৪ ০৬:০৭ পিএম

এসএনবি’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

এসএনবি’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের (এসএনবি) নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দায়িত্ব গ্রহণ করেছেন নিউরোলজিস্ট সংগঠন সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের (এসএনবি) নতুন কমিটির নেতৃবৃন্দ। আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে নতুন কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ দায়িত্ব গ্রহণ করেন তারা।

এসএনবির কনভেনর অধ্যাপক এম এ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী দিনগুলোতে সংগঠনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সদস্য সচিব ডা. নাজমুল হুদা বিপ্লব। এ সময় তরুণ নিউরোলজিস্টদের প্রশিক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি নিউরোলজি চিকিৎসা জনগণের মাঝে সহজলভ্য করার জন্য কাজ করার আলোচনাও হয়। নিউরোলজিস্টদের সুপারনিউমারারি পদে পদোন্নতির জন্য স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করার সিদ্ধান্ত হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আব্দুল আলীম, ডা. মাহমুদুল ইসলাম, ডা. মোহাম্মদ সাঈদ হাসান, ডা. মো. মাসুদ রানা, ডা. শেখ আবুল ফজল, অধ্যাপক ডা. নুরউদ্দনি মোহাম্মদ ইউসুফ, ডা. শেখ মাহবুব আলম, ডা. মো. মাহবুবুল আলম, ডা. শামীম রশদি, ডা. মো. রুহুল কুদ্দুস, ডা. রফিকুল ইসলাম, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. রোকনুজ্জামান, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. শাহাদাত হোসাইন এবং ডা. আফতাব রাসেল ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবীর।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ
  এই বিভাগের সর্বাধিক পঠিত