০৬ নভেম্বর, ২০২৪ ০৩:৫৯ পিএম

রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর, মানতে হবে যে নির্দেশনা

রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর, মানতে হবে যে নির্দেশনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ব্যতিত কলম, পেন্সিল, ব্যাগ ইত্যাদি নিয়ে পরীক্ষার হলে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় এবং অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা মার্চ ২০২৫ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ নভেম্বর (শুক্রবার) ভর্তি পরীক্ষার দিনে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ব্যতিত কলম, পেন্সিল, ব্যাগ, হাত ঘড়ি, মোবাইল ফোন এবং যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।’

পরীক্ষার হলে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য বল পয়েন্ট কলম পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে সরবরাহ করা হবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক