রাজধানীতে তিন দিনব্যাপী মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী শুরু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে তিন দিনের দশম স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’। প্রদর্শনীটির আয়োজন করেছে শীর্ষস্থানীয় কম্যুনিকেশন্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপ।
আজ বুধবার (৬ নভেম্বর) সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান সভাপতি জাতীয় অধ্যাপক ড. এ. কে. আজাদ খান।
বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ স্টেট অব দ্য আর্ট পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনী চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আগ্রহী ব্যক্তিদের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিনা মূল্যে পরামর্শ প্রদান করছেন।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘মেডিকেল প্রদর্শনীটি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেডএক্সপো ২০২৪ এ স্বাস্থ্যসেবা, মেডিকেল বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতারা উভয়েই এই প্রদর্শনী থেকে লাভবান হবেন বলে বিশ্বাস করি।’
প্রদর্শনী চলাকালে ৭ নভেম্বর বিকেল ৩টায় ভারতের অ্যাপোলো হসপিটালস গ্রুপ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করবে। প্রদর্শনী ভেন্যুতে আয়োজিত সেমিনারটিতে জয়েন্ট প্রতিস্থাপনে রোবট প্রযুক্তির ব্যবহার এবং ল্যাপরোস্কপিক সার্জারিতে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
তিন দিনব্যাপী প্রদর্শনীটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেডএক্সপো ২০২৪ এর হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং মিডিয়া পার্টনার বাংলাদেশ মনিটর।
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬