ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকায় বুধবার (৬ নভেম্বর) মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া হিমেল হাওয়া শরীর জুড়িয়েছে রাজধানীবাসীর। এদিন রাত ২টা থেকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি রাত ৩টা পর্যন্ত অবিরত ঝরতে থাকে।
এরআগে অন্যান্য দিনের মতো প্রায় সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর একদফা বৃষ্টি ঝড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এরআগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়,আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বুধবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
-
১৪ মার্চ, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫
-
১১ এপ্রিল, ২০২৫
-
১৫ মার্চ, ২০২৫
-
০৯ মার্চ, ২০২৫
-
০২ মার্চ, ২০২৫
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৫