১৪ মার্চ, ২০২৬ ১০:১৫ এএম

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ছুটির দিনে (শুক্রবার) সন্ধ্যার পর শুরু হয় শিলাবৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। টানা এক ঘণ্টা বৃষ্টির তীব্রতা থাকলেও রাত ৯টার দিকে কমে আসে। এরপর রাতে আর বৃষ্টি না হলেও আজ সকালে ঢাকার আকাশ মেঘলা দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুরে মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক