২৭ জানুয়ারী, ২০২৫ ০৯:১৫ পিএম

তিন চিকিৎসকের প্রেষণের মেয়াদ বাড়ল

তিন চিকিৎসকের প্রেষণের মেয়াদ বাড়ল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উচ্চতর কোর্সে অধ্যয়নের জন্য তিন চিকিৎসকের মঞ্জুরকৃত প্রেষণের মেয়াদ বর্ধিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকরা প্রেষণাদেশ দেরিতে বা বিলম্বে জারি হওয়ায় কোর্সের ধারাবাহিকতা রক্ষার্থে তাঁদের নামের পাশে বর্ণিত কোর্স এবং প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য পূর্বে মঞ্জুরকৃত প্রেষণ মেয়াদ নির্দেশক্রমে বর্ধিত করা হলো।’

যেসব চিকিৎসকের প্রেষণের মেয়াদ বর্ধিত করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জুনিয়র কনসালটেন্ট ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. মাসুম, ডা. মোছা. জেসমিন নাহার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. আফরিন সুলতানা।

‘পূর্বে মঞ্জুরকৃত প্রেষণের সকল শর্তাদি বর্ধিত প্রেষণ মেয়াদের জন্য প্রযোজ্য হবে। আবেদনকারীর আবেদনে উল্লিখিত কোনো তথ্য ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত)’ অনুযায়ী ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত