২৫ জানুয়ারী, ২০২৫ ০৮:২২ পিএম

কোর্সের গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বারোপ বিএসএমএমইউ ভিসির

কোর্সের গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বারোপ বিএসএমএমইউ ভিসির
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির (আইআরআরসি) ৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোর্সের সংখ্যা বৃদ্ধির পরিবর্তে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এতে সভাপতিত্ব করেন।

সভায় বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন কোর্স বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা, কোর্স মূল্যায়ন করা, নতুন কোর্স চালুর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে চাহিদা রয়েছে কি-না তা বিবেচনায় নেওয়া এবং চালু করা কোর্সগুলোর বিষয়ে মনিটরিং কার্যক্রম জোরদার করার ওপর আলোচনা করা হয়।

এ সময় ভিসি অধ্যাপক শাহিনুল আলম কোর্সের সংখ্যার বৃদ্ধির চাইতে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোর্সের গুণগতমান বজায় রাখতে পারলেই আগামী দিনে দক্ষ বিশেষজ্ঞ তৈরি সম্ভব।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত