২৫ জানুয়ারী, ২০২৫ ০৭:৪১ পিএম

এশিয়া প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটির সদস্য হলেন বাংলাদেশি পাঁচ চক্ষু বিশেষজ্ঞ

এশিয়া প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটির সদস্য হলেন বাংলাদেশি পাঁচ চক্ষু বিশেষজ্ঞ
ডা. মো. আমিরুজ্জামান, লে. কর্নেল ডা. বিল্লাল হোসেন, ডা. ইশতিয়াক আনওয়ার, ডা. সিদরাতুল মুনতাহা নাজনীন ও ডা. যাকিয়া সুলতানা নীলা। ছবি: সংগৃৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এশিয়া প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটির (এপটস) সদস্য হয়েছেন বাংলাদেশের পাঁচ চক্ষু বিশেষজ্ঞ। সম্প্রতি চোখের আঘাত ও চক্ষু সম্পর্কিত ট্রমার চিকিৎসা, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির কাজ করা আন্তর্জাতিক এই সংগঠনটি বাংলাদেশ থেকে এ সদস্যদের অনুমোদন দেয়।

এপটসের সদস্য মনোনীত পাঁচ চিকিৎসক হলেন বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের এন্টেরিওর সেগমেন্ট, কর্নিয়া ও রিফ্র্যাকটিভ সার্জারি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মো. আমিরুজ্জামান, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ভিট্রিও রেটিনা বিশেষজ্ঞ লে. কর্নেল ডা. বিল্লাল হোসেন, বাংলাদেশ চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের ক্যাটার‌্যাক্ট অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইশতিয়াক আনওয়ার, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক অফথালমোলজি অ্যান্ড স্ট্র্যাবিসমাস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সিদরাতুল মুনতাহা নাজনীন এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিট্রিও রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা।

এর আগে গত বছরের ৮ থেকে ১০ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অষ্টম এপটস সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি ও সংগঠনটির বোর্ড সদস্য ডা. সাঈদ মাহবুব-উল-কাদের তাঁদের সদস্যপদের জন্য আবেদন করেন।

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটি (এপটস) একটি আন্তর্জাতিক সংগঠন, যা এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে চোখের আঘাত এবং চক্ষু সম্পর্কিত ট্রমার চিকিৎসা, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির কাজ করে। এটি চক্ষু বিশেষজ্ঞদের একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা চোখের আঘাতের চিকিৎসা, প্রতিরোধ এবং পুনর্বাসন বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করে। সংগঠনটি সদস্যদের মধ্যে সহযোগিতা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে এবং চোখের আঘাত সম্পর্কিত চিকিৎসার মান উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে কাজ করে।

প্রতিদিন হাজার হাজার মানুষ চোখের আঘাতের শিকার হন। কিন্তু চোখের আঘাতের রোগীদের চিকিৎসা ও তাদের সুস্থতার পূর্বাভাস দেওয়া বেশ কঠিন, কারণ এর জন্য নির্দিষ্ট কোনো প্রমাণভিত্তিক চিকিৎসার পদ্ধতি বা স্ট্যান্ডার্ড নেই। এক্ষেত্রে চোখের আঘাতের চিকিৎসার জন্য একটি সুসংগঠিত এবং মানসম্পন্ন পদ্ধতি তৈরি করতে উদ্যোগ নেয় এশিয়া-প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটি। এ ধরনের চিকিৎসার নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করতে চায় সংগঠনটি।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত