০২ জুলাই, ২০২৪ ০৯:৩৭ পিএম

সলিমুল্লাহ মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন

সলিমুল্লাহ মেডিকেলের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন
অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) পদে দায়িত্ব পালন করছিলেন।

আজ মঙ্গলবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

এতে যোগদানের পর যোগদানপত্র তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অবহিত করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

►বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত