৩০ জুলাই, ২০২৬ ০৪:৫৫ পিএম

সলিমুল্লাহ মেডিকেলের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহীন রেজাকে ড্যাবের শুভেচ্ছা

সলিমুল্লাহ মেডিকেলের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহীন রেজাকে ড্যাবের শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহীন রেজা।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উপাধ্যক্ষ পদে যোগদানকালে হাসপাতালে কর্মরত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মী এবং এসএসএমসি ছাত্রদলের পক্ষ‌ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে মিষ্টিমুখ করানো হয়।

এসময় ড্যাব নেতারা বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. মো. শাহীন রেজা দুঃসময়ে পরীক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। যোগ্য একজন ব্যক্তিকে এসএসএমসিতে উপাধ্যক্ষ পদে পদায়ন করায় জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসক ও ড্যাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর কর্মকর্তা সহযোগী অধ্যাপক ডা. মো. শাহীন রেজাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

ডা. মো. শাহীন রেজা  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তিনি এসএসএমসি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্যার সলিমুল্লাহ মেডিকেল
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত