৩০ জুলাই, ২০২৬ ০৫:০২ পিএম

পণ্য বিক্রিতে অনিয়ম, ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্য বিক্রিতে অনিয়ম, ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে জরিমানা
জে কে লাইফ স্টাইলের লোগো। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আমদানিকারকের স্টিকার ছাড়া পণ্য বিক্রি ও মোড়কের গায়ে সঠিক তথ্য না থাকায় ড. জাহাঙ্গীর কবীরের মালিকানাধীন ‘জে কে লাইফ স্টাইল’ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আফতাবনগরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এদিন দুপুরে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আফতাবনগরের নূর টাওয়ারে অবস্থিত ‘জে কে লাইফ স্টাইল’ প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যে বিধি অনুযায়ী আমদানিকারকের স্টিকার সংযুক্ত ছিল না। এছাড়া একটি সাবানের মোড়কে ‘প্রাকৃতিক’ উল্লেখ থাকলেও উপাদান হিসেবে ‘সোডিয়াম স্টিয়ারেট’ উল্লেখ পাওয়া যায়।

এর প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০২৯-এর ৩৭ ধারার বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইনানুগভাবে সঠিক লেবেলিং ও তথ্য প্রদর্শন নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন- অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

এমইউ/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

  এই বিভাগের সর্বাধিক পঠিত