করোনায় অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক ডা. কেএম মুন্তাকিম চৌধুরীর ছেলে মুন্তাজিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
এদিকে, অবসরপ্রাপ্ত এ চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর)।
সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এক শোক বার্তায় বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের ডা. কেএম মুন্তাকিম চৌধুরী আজ সকাল ১১টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে এফডিএসআর পরিবার গভীরভাবে শোকাহত এবং আল্লাহ, তাকে বেহেস্ত নসীব করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক বহন করার ক্ষমতা দান করুন।
তিনি আরো বলেন, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬