১৬ মার্চ, ২০২৪ ০২:২৪ পিএম

টানা দুই প্রফে প্রথম সলিমুল্লাহ মেডিকেলের তৌহিদ

টানা দুই প্রফে প্রথম সলিমুল্লাহ মেডিকেলের তৌহিদ
তৌহিদুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম। এর আগে প্রথম প্রফেশনাল পরীক্ষাও প্রথম স্থান অধিকার করেন বগুড়ার এই কৃতি সন্তান।

গত ৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

ঢাবি মেডিসিন অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ছয় হাজার শিক্ষার্থী এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষাও ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সব বিষয়ে অনার্স মার্ক পেয়ে এর মধ্যে তৌহিদুল ইসলাম টানা দুইবার প্রথম স্থান অর্জন করেন।

জানতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেলের মেধাবী এই শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, অনুভূতিটা খুবই ভালো। আর আমি যেহেতু প্রথম প্রফেশনাল পরীক্ষাও প্রথম স্থান অর্জন করেছি, এক্ষেত্রে সবারই প্রত্যাশা একটু বেশি ছিল। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষাও ভালো কিছু হবে, সেই জায়গায় চ্যালেঞ্জও ছিল। সব মিলিয়ে আমি খুশি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : দ্বিতীয় প্রফে সেরা
  এই বিভাগের সর্বাধিক পঠিত